শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি নাগেশ্বরী থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাত বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের লজ্জার তালিকায় যুক্ত হলেন এনজো ফার্নান্দেজ হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: ফের লা রোজার বিশ্বজয় ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন ইতিহাস গোলের নেশার ওপর পাশে লামিন ইয়ামাল ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক জয়পুরহাটের আমদই ইউনিয়নে যৌন উত্তেজক সিরাপসহ ১’জন গ্রেফতার বালুবাহী ট্রাকের চাপায় রূপগঞ্জে বৃদ্ধ নিহত

বালুবাহী ট্রাকের চাপায় রূপগঞ্জে বৃদ্ধ নিহত

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পাবই এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় রব্বানি মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) উপজেলার পাবই এলাকায় এসকেএফ ফার্মাসিউটিক্যালস কারখানার পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রব্বানি মন্ডল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাইরি মোহনপুর এলাকার মৃত জালাল মন্ডলের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোতালিব জানান, একটি বালুবাহী ট্রাক ব্যাক গিয়ারে পিছিয়ে যাওয়ার সময় সড়কে দাঁড়িয়ে থাকা রব্বানি মন্ডলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit