1. chattogramcrimenews@gmail.com : chattogramcrimenews : chattogramcrimenews
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

Reporter Name
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ টাইম ভিউ

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

অটোরিকশা তল্লাশিতে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার, মামলা প্রক্রিয়াধীন

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবির মামুদ (খেজুরের তল) এলাকার একটি পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় অটোরিকশা থেকে ৩ কেজি ৭শ ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে অটোরিকশাটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি লালমনিরহাট সদর উপজেলার তিস্তার পাঙ্গাটারী গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে মো. জহির উদ্দিন (৪০) বলে জানিয়েছে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তাকে থানাহেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By Zorex Zira